প্রিন্ট এর তারিখঃ Jun 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 22, 2026 ইং
আইনি লড়াইয়ের মাধ্যমে সিদ্ধিরগঞ্জের প্রায় ২০০ বছরের পুরোনো শ্মশান পুনরুদ্ধার

মিশু: সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি
আইনি লড়াইয়ের মাধ্যমে সিদ্ধিরগঞ্জের প্রায় ২০০ বছরের পুরোনো শ্মশান পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানায় মন্দির কর্তৃপক্ষ।
উল্লেখ্য, শ্মশানের জমি ও ঐতিহ্য রক্ষায় দায়েরকৃত মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষে নেতৃত্ব দিয়ে সফলভাবে আইনি লড়াই পরিচালনা করেন মাননীয় প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তাঁর এই উদ্যোগের ফলে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী শ্মশানটি পুনরায় সংরক্ষিত ও সুরক্ষিত হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪